logo

ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্ত আটক 

ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্ত আটক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের একজন শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে একজন যুবক।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে হলের পদ্মা ভবনের গোসলখানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিও ধারণকারী অভিযুক্ত যুবকের নাম মোসাদ্দিকুর রহমান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। 

বিজয় একাত্তর হল সংসদের সহসভাপতি (ভিপি) হাসানুল বান্না এশিয়া পোস্টকে জানান, অনেক দিন ধরে শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিল যে, গোসলের সময় উপর থেকে কারা যেন ভিডিও ধারণ করে। কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পর আর কাউকে দেখা যায় না। আজ ভিডিও ধারণকারী একজনকে শিক্ষার্থীরা ধরে ফেলে। 

তিনি আরও বলেন, ভিডিও ধারণকারী মোসাদ্দিকুরকে শিক্ষার্থীরা হল সংসদের অফিসে নিয়ে আসে। এরপর প্রভোস্ট স্যার আসলে তাকে পুলিশে দেওয়া হয়। ভিকটিম তার বিরুদ্ধে থানায় অভিযোগ করবে। তার ফোনে আমরা অনেক বিকৃত ভিডিও ও ছবি পেয়েছি। এরা বিকৃত মানসিকতার বলে মনে হয়েছে। টিএসসিকেন্দ্রিক তাদের একটা বড় নেটওয়ার্কও রয়েছে।