logo

গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. ফুয়াদ

গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. ফুয়াদ

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন।

সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ও উপরেজিস্ট্রার একেএম সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, আগামী দুই বছরের জন্য স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্বের মেয়াদ আগামী ২৮ এপ্রিল ২০২৬ থেকে ২৭ এপ্রিল ২০২৮ পর্যন্ত থাকবে। 

ড. ফুয়াদ হোসেন জানান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদকে এগিয়ে নিতে একাডেমিক সংস্কৃতি-পরিবেশ নিশ্চিত করতে হবে। যেটা বর্তমানে আমরা অনেক পিছিয়ে আছি। এটা কোনো ব্যক্তি বা বিভাগের পক্ষে একা সম্ভব নয়। তাই সবার সম্মিলিত প্রয়াস এবং প্রশাসনের সহযোগিতায় পরিবর্তন সম্ভব। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নেতৃত্বাধীন সবাইকে নিয়ে মাস্টারপ্ল্যান করে লক্ষ্য ঠিক করতে হবে। তবেই আমাদের সামগ্রিক পরিবর্তন সম্ভব হবে।

এর আগে অনুষদটির ডিনের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. শ্যামলী মোস্তফা।