logo

এশিয়া পোস্টের পথচলা সফল ও ইতিবাচক হবে: চবি উপাচার্য

এশিয়া পোস্টের পথচলা সফল ও ইতিবাচক হবে: চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রায় অংশীদার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এ উপলক্ষে সোমবার (১১ মে) বেলা ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, এশিয়া পোস্টের পথচলা সফল ও ইতিবাচক হবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এশিয়া পোস্ট তাদের লেখনী ও নেতৃত্বের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে গণমাধ্যমটি দ্রুত এগিয়ে যাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো গণমাধ্যম। বিগত সময়ে গণমাধ্যম বিভিন্ন কারণে তাদের যথাযথ অবস্থান বজায় রাখতে পারেনি। আমরা আশা করি দেশের উন্নয়নে এশিয়া পোস্ট কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মুহাম্মদ আল-আমীন বলেন, এশিয়া পোস্টের শুভ উদ্বোধনে একটাই প্রত্যাশা–তারা জনগণের মতামত যথাযথভাবে ফুটিয়ে তুলবে। তারা সত্য ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ইতিবাচক পরিবর্তনে বিশেষ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এশিয়া পোস্ট যথাযথ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি আজিম সাগর। এতে আরও উপস্থিত ছিলেন, চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী, দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, চবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র, সহ-সভাপতি সুমন বাইজিদ, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, অর্থ সম্পাদক মহসিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে চবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম চয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।