বেফাক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য মারকাযু ফয়জিল কুরআন ইসলামীর

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে হিফজ ও কিতাব বিভাগে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থীরা। এর আগেও টানা কয়েক বছর বেফাকের পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ মার্চ) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারা দেশে প্রথম ও তৃতীয় স্থান, কাফিয়া জামাতে প্রতম স্থান এবং ইবতিদায়ি জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কিতাব বিভাগ থেকে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এদিকে হিফজ বিভাগেও ধারাবাহিক সাফল্য বজায় রেখে সারা দেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এ সাফল্যকে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তারা বলেন, ‘শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।’