শেকৃবিতে আড়ম্বর পরিবেশে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত
এশিয়া পোস্ট নিউজ, শেকৃবি

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়।
শেকৃবি সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ সিফাতুল্লাহ আমিনের সঞ্চালনায় সমিতির সভাপতি কামরুল ইসলাম সজল বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অভাবে মিডিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার প্রবণতা বাড়ছে। এই সময় দাঁড়িয়ে এশিয়া পোস্ট প্রকৃতার্থে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের সঠিক চিত্র তুলে ধরে দেশের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছি এবং শুভকামনা জানাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য, বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।