ইউআইইউতে এসওবিই প্রজেক্ট শো অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক
ইউআইইউতে এসওবিই প্রজেক্ট শো অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে ‘এসওবিই প্রজেক্ট শো’ শিরোনামে দিনব্যাপী প্রদর্শনী হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, বাস্তবধর্মী প্রোটোটাইপ এবং সফল উদ্যোগ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো উপস্থাপনের জন্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর প্রফেসর এমেরিটাস প্রফেসর ড. এম. রিজওয়ান খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এই প্রজেক্ট শো ছিল স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের স্নাতক পাঠ্যক্রমের অধীনে দুটি ফ্ল্যাগশিপ কোর্স। এর মধ্যে একটি হলো—‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট’। কোর্সটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মিসেস নাসরিন আক্তার। দ্বিতীয়টি হলো—‘বিজনেস ল’। কোর্সটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক জাকোয়ান।

দুটি কোর্সের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু কার্যকর ও বাজার-উপযোগী ব্যবসায়িক মডেল তৈরি করতেই উৎসাহিত করা হয়নি, বরং বাস্তব উদ্যোক্তা ও উদ্যোগ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো, লাইসেন্সিং প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক বিষয়সমূহ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হয়।

এই প্রজেক্ট শোর মাধ্যমে প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব উদ্যোক্তা কার্যক্রমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসে নিরন্তর প্রচেষ্টাকে তুলে ধরেছে।