সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬ এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

এশিয়া পোস্ট নিউজ
সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬ এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬ এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থান এবং দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছে। ২৩ জুন ২০২৬ প্রকাশিত এ র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি ওভারঅল গ্লোবাল র‍্যাংকিংয়ে ১০০১–১৫০০ অবস্থানে রয়েছে। এই সাফল্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার অঙ্গনে বিইউবিটির ক্রমবর্ধমান অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

Advertisement

এসডিজি ৭ (আফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি) ও এসডিজি ১ (নো পোভার্টি) এ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ৪র্থ স্থান এবং এসডিজি ৮ (ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ) ও এসডিজি ১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস) এ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। এসব অর্জন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিইউবিটির কার্যকর অবদানের স্বীকৃতি বহন করে।

এই অর্জন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং মানসম্মত একাডেমিক কার্যক্রমের প্রতি ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিইউবিটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের স্বীকৃতি বহন করে।

এ প্রসঙ্গে বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এই স্বীকৃতি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকার আরও সুদৃঢ় রেখে ভবিষ্যতেও উৎকর্ষের এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিইউবিটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।