ভর্তির সুযোগ পেয়েও নিশ্চয়ন করেনি ১২৭৩৭৪ শিক্ষার্থী

একাদশে শিক্ষার্থী ভর্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশ করা হয়। তবে ভর্তি নিশ্চয়ন করার কথা থাকলেও কলেজ মনোনয়ন পাওয়া ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন ছাত্র-ছাত্রী নিশ্চয়ন করেনি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তথ্যমতে, গত ১৬ সেপ্টেম্বর, বুধবার রাত ৮টায় ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পায় ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ নিশ্চয়ন করার কথা থাকলেও কলেজ মনোনয়ন পাওয়া ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন ছাত্র-ছাত্রী নিশ্চায়ন করেনি।
ফল প্রকাশের পর কলেজ নিশ্চায়ন করেছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব শেষে ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।


