এইচএসসির ফল জানবেন যেভাবে

আগামী ৩১ অক্টোবর শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় ফলাফলের বিস্তারিত জানিয়ে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করা হবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল পাওয়া যাবে।
https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে।
সংশ্লিষ্ট কলেজগুলো ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS করে ফলাফল সংগ্রহ করতে পারবে। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC স্পেস শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।
