একাদশে ভর্তির কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ-মাদ্রাসা

একাদশে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় এই ফল প্রকাশ করা হয়। সারাদেশে ভর্তিযোগ্য ৮ হাজার ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে ৩৮০ কলেজ ও মাদ্রাসায় একাদশে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পায়নি।
জানা গেছে, শিক্ষার্থীরা এসব কলেজে ভর্তির জন্য অপশন দিলেও ফলাফলে অন্য কলেজের ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা আবেদনের সময় কমপক্ষে পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে সিলেকশন দিয়েছিল। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে তারা।
ভর্তির জন্য কোনো শিক্ষার্থী না পাওয়া কলেজগুলোর তালিকা
এদিকে সর্বোচ্চ ফল জিপি ৫ পেয়েও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।
ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সূত্র জানা গেছে, ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন। তারা ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫ টি কলেজে চয়েস দিয়েছিলেন।
যেভাবে ফলাফল দেখবেন
একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

