logo

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিইউবিটিতে সোমবার আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিইউবিটিতে সোমবার আলোচনা সভা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিকেল ৩টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সরওয়ার কামাল।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।

কর্মসূচি অনুযায়ী, শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।