সরকারি পলিটেকনিকে ভর্তি আবেদনের সময় বাড়ল
এশিয়া পোস্ট প্রতিবেদক

সরকারি/বেসরকারি পলিটেকনিকে গত ২৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। ভর্তি আবেদনের সময় নির্ধারণ ছিল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত। নতুন করে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) অনিমেশ পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ে ৪ বছর মেয়াদি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.btebadmission.gov.bd) পাওয়া যাবে।
এ ছাড়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বেসরকারি পলিটেকনিকে আবেদন চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

