logo

নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে মাউশির জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে (উচ্চ মাধ্যমিক ও সমমান, স্নাতক, স্নাতকোত্তর) নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে মাউশি।

নির্দেশনায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৪৩,০০,০০০০,০০০,১২৪.২৩.০২৪৪.২৬ (অংশ-২).৫৮০, তারিখ: ২৭/০৮/২০২৬ এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭,০০,০০০০.০৭১.১৯.০৩৩.২৫-৩০৪-এর কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আয়োজনের নিমিত্তে এ-সংক্রান্ত নির্দেশিকা (কপি সংযুক্ত) পাঠানো হলো। কপি সংযুক্ত নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়।

এদিকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকায় জানানো হয়, গত ২৫ মে হতে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

ওই নির্দেশিকার আলোকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহে নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে বলে জানানো হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহের বিজয়ীদের তালিকা সংশ্লিষ্ট সিটিন করপোপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এবং সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর সিটি করপোরেশন ও সব উপজেলার (পৌরসভাসহ) অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহের বিজয়ীদের তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠাতে হবে।