logo

জমকালো আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

জমকালো আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়: এশিয়া পোস্ট

প্রধান কার্যালয়ের সঙ্গে মিল রেখে সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও (ববি) এশিয়া পোস্টের উদ্বোধন হয়েছে। এ উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

সোমবার (১১ মে) টিএসসিতে ববির প্রেসক্লাবের অফিস কক্ষে দুপুর ১২টায় এ আয়োজন সম্পন্ন হয়।

এশিয়া পোস্টের ববি প্রতিনিধি মো. আবু উবাইদার সঞ্চালনায় ববি প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিক আহমেদ, শিবির সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু, ববিসাসের সভাপতি রবিউল ইসলাম, বিইউ রেডিওর সভাপতি নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিক আহমেদ বলেন, দেশের গণমাধ্যম জগতে নতুন সংযোজন অনলাইন পোর্টাল এশিয়া পোস্টের শুভ উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে পোর্টালটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সত্য, বস্তুনিষ্ঠ ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে এই গণমাধ্যমটি এগিয়ে যাক নতুন দিগন্তের পথে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস রাখি। শুভ হোক এশিয়া পোস্টের পথচলা, সফলতায় ভরে উঠুক প্রতিটি আয়োজন।

ববি শাখা শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সময়ে যখন তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপপ্রচারের চ্যালেঞ্জ বাড়ছে, তখন আমরা আশা করি এশিয়া পোস্ট সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়ে থাকবে। বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিকতা, শিক্ষা খাতের উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরতে এই মাধ্যমটি ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

এশিয়া পোস্টকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশকে এশিয়া পোস্ট রিপ্রেজেন্ট করবে তেমনটাই প্রত্যশা করছি। দেশ-বিদেশের প্রতিটি প্রান্তের সঠিক সংবাদ এবং সুস্থ ধারার মতপ্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট জনগণের আস্থার প্রতীকে পরিণত হোক—সেই দোয়া রইল।