logo
Advertisement

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।

নির্বাচনী পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের সবিস্তার নির্দেশনাবলী ও ফি সংক্রান্ত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের এসএসসি ও সমমানের মূল লিখিত পরীক্ষা আগামী ১৪ মার্চ ২০২৭ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।