জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি, আরিফ সেক্রেটারি খলিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে আব্দুল আলিম আরিফ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে ইব্রাহিম খলিল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সমাবেশে কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন।