logo
Advertisement

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ২ হাজার ৫৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।