logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকারের আজকের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এবং দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো।