logo

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ
মো. শামসুল আলম ও মুহম্মদ নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা ও প্রশাসনে দুজন জ্যেষ্ঠ শিক্ষককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম (শিক্ষা) ও গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম (প্রশাসন)।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৮৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে ঘটবে, তত দিন তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। উপ-উপাচার্য হিসেবে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া তারা সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তারা।