গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করলেন সচিব দাউদ মিয়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. দাউদ মিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগদান পরবর্তী এক সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে মো. দাউদ মিয়া এনডিসিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।