logo

একাদশে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তি শেষ হচ্ছে আজ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
একাদশে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তি শেষ হচ্ছে আজ
একাদশ শ্রেণির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার। নির্বাচিত শিক্ষার্থীদের আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

এরপর ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

পূর্বের মতো সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এ ধাপের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।