২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
এশিয়া পোস্ট প্রতিবেদক

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়ে তা ১৫ এপ্রিল শেষ হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারা দেশে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বিগত কয়েক বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিগত সরকারের চালু করা সেই নিয়মে ছেদ ঘটে।


