শিক্ষা খাতে ‘মোর মোর জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, মোর মোর জাম্প দিতে হবে—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। তিনি বলেন, শিক্ষা খাতে সামান্য অগ্রগতি যথেষ্ট নয়, কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে আরও বড় ও ধারাবাহিক অগ্রগতির দিকে যেতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
আ ন ম এহছানুল হক বলেন, বাংলাদেশের বিদ্যমান শিক্ষা কারিকুলামে কোনো মৌলিক পরিবর্তন আনা হবে না, রিভিও করা হবে।
বিএনপি ও জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেসব অনিয়ম বন্ধ হয়েছিল। আমি মনে করি, সেসবের পুনরাবৃত্তি হবে না।