logo

ঢাকা কলেজে জাঁকজমকভাবে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত

ঢাকা কলেজে জাঁকজমকভাবে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত
ঢাকা কলেজে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালন করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি।

সোমবার (১১ মে) রাত ৯টায় সমিতির কার্যালয়ে কেক কেটে জাঁকজমকভাবে এশিয়া পোস্টের জন্য শুভকামনা জানানো হয়।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, এশিয়া পোস্টের এই নতুন যাত্রাকে আন্তরিক শুভকামনা জানাই। বর্তমান সময়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। ফ্যাসিবাদ আমলে দেশের অনেক গণমাধ্যম সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে বাধ্য হয়েছিল। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ চাইলেও তারা জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে পারেনি।

তিনি বলেন, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। দেশের সাধারণ মানুষের কথা, শিক্ষাঙ্গনের সমস্যা-সম্ভাবনা এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, এশিয়া পোস্ট সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ উপহার দেবে।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আল-জুবায়ের বাদশা বলেন, এশিয়া পোস্টের আনুষ্ঠানিক কার্যক্রমকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বর্তমান সময়ে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। আমরা বিশ্বাস করি, এশিয়া পোস্ট তরুণ সাংবাদিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক সাইদুর রহমান নোমান, দপ্তর সম্পাদক মাহাদী হাসানসহ ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা।