logo
Advertisement

শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি

শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্যের ভুলে ১১ মাস বেতন-বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্যানেলে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বেতন-বোনাস সাবমিটের অপশন যুক্ত করা হয়েছে।

মাউশি জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে যেসব শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাননি, তারা এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সময়ের বেতন-বোনাস সাবমিট করতে পারবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআইডি তথ্যে ভুল থাকার কারণে যে সকল শিক্ষক-কর্মচারী আগস্ট-২০২৫ মাস থেকে জুন-২০২৬ মাসের মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি তাদের ওই এক বা একাধিক মাসের বেতন বা বোনাস সাবমিটের অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।

মাউশি জানিয়েছে, যথাসময়ে বিল সাবমিট করার পরেও ব্যাংকের তথ্য ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে (বাউন্স ব্যাক) তাদেরকে বকেয়া হিসেবে বিল সাবমিটের প্রয়োজন/সুযোগ নেই।EFT salary Bounce অপশনে নাম যুক্ত হওয়া সাপেক্ষে সঠিক তথ্য প্রদান করলে পুনরায় তাদের বাউন্স ব্যাক হওয়া অর্থ প্রেরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর- ২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন ২০২৬ মাসের বকেয়া মাসওয়ারী সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।