logo

বরিশাল বোর্ডের সচিবকে পিরোজপুরের কলেজে বদলি

বরিশাল বোর্ডের সচিবকে পিরোজপুরের কলেজে বদলি
মো. আবদুস সালাম।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মো. আবদুস সালামকে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তিনি অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

জানা গেছে, চলতি মাসেই পিআরএলে যাবেন এই শিক্ষা ক্যাডার কর্মকর্তা। পিআরএলের সুবিধার্থে তাকে কলেজে বদলি করা হয়েছে।

মো. আবদুস সালাম বরিশাল শিক্ষা বোর্ডে প্রেষণে সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।