logo

বিইউবিটিতে বর্ষবরণ ও বৈশাখী মেলা

বিইউবিটিতে বর্ষবরণ ও বৈশাখী মেলা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ ও বৈশাখী মেলা ২০২৬। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা। 

মেলার প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন স্টল। প্রতিটি ডিপার্টমেন্টের স্টলে দেশীয় কারুপণ্য, পিঠা-পুলি, চারুকলা এবং ঐতিহ্যের ছোঁয়া মেলা প্রাঙ্গণকে এক টুকরো গ্রাম্য মেলায় রূপান্তর করেছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শনার্থীদের উপচেপড়া ভিড় উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

বিইউবিটি কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত ‘বিইউবিটি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের জমকালো চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয়।