logo

পদোন্নতি পাচ্ছেন ১০২০ জন শিক্ষক, তালিকা প্রকাশ

পদোন্নতি পাচ্ছেন ১০২০ জন শিক্ষক, তালিকা প্রকাশ
ছবি: এআই জেনারেটেড

সারা দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই তালিকায় ১ হাজার ২০ জন সহকারী শিক্ষক স্থান পেয়েছেন।

এ ছাড়া প্রকাশিত খসড়া তালিকায় যেকোনো ধরনের অসংগতি পাওয়া গেলে হলে উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে আবেদন করার জন্য বলেছে মাউশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ খসড়া তালিকা প্রকাশ করে মাউশি।

তালিকা প্রকাশ করে মাউশি বলেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের কর্মরত ২০১১ ও ২০১২ সালে যোগদান করা সহকারী শিক্ষক-শিক্ষিকাদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদর্শন করা হলো।

আরও বলা হয়, খসড়া তালিকায় যেসব কর্মকর্তার যেকোনো ভুল যেমন: বর্তমান কর্মস্থল (কোনো প্রতিষ্ঠানে সংযুক্ত থাকলে প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে), নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা, বিএড পাসের তারিখ-সংক্রান্ত আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে তাদের প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন।

আগামী সাত দিনের মধ্যে [email protected] এ আবেদন পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত কিংবা চাকরি থেকে অব্যাহতি পেলে তা অবহিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের তালিকা দেখুন

শিক্ষকদের তালিকা