Advertisement

খালেদা জিয়াকে ‘খুনি’ স্লোগান/কর্মকর্তাকে সকালে পদায়ন করে বিকেলে বাতিল করল মাউশি

এশিয়া পোস্ট প্রতিবেদক
কর্মকর্তাকে সকালে পদায়ন করে বিকেলে বাতিল করল মাউশি
৩১তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা কাওছার আহমেদ (গোল বৃত্তে)। ছবি: ভিডিও থেকে নেওয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ২০২৪ সালের ৪ আগস্ট ‘খুনি খালেদা’ বলে স্লোগান দিয়ে শাস্তিমূলক বদলি হওয়া কর্মকর্তাকে সকালে পদায়ন করে বিকেলে সেই আদেশ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Advertisement

রোববার (১৬ আগস্ট) মাউশির সরকারি কলেজ-১ শাখা থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনে তাকে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ থেকে রাজধানীর হাজারীবাগ মহাবিদ্যালয়ে পদায়নের নির্দেশ দেওয়া হয়। পরে বিকেলে সরকারি কলেজ-২ শাখা থেকে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তার সেই পদায়ন বাতিল করা হয়।

মাউশির সাবেক সেই কর্মকর্তার নাম কাওছার আহমেদ। এর আগে গত বছর তাকে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজে ওএসডি করে শাস্তিমূলক বদলি করা হয়েছিল। তিনি আরও কর্মকর্তাদের সঙ্গে মিলে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বিপক্ষে গিয়ে মাউশি প্রাঙ্গণে খালেদা জিয়া ও ছাত্র জনতাকে কটূক্তি করে মিছিল করেন।

হঠাৎ করেই রোববার দুপুরে তাকে ঢাকার হাজারীবাগ মহাবিদ্যালয়ে পদায়ন করে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এটি নিয়ে মাউশিতে অভ্যন্তরীণ সমালোচনা শুরু হলে বিকেলেই তার সেই আদেশটি বাতিল করা হয়।

উপ-সচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সকালে কাওছার আহমেদকে হাতিয়া সরকারি কলেজ থেকে হাজারীবাগ মহাবিদ্যালয়ে বদলি ও পদায়নের যে আদেশ দেওয়া হয়েছিল, তা প্রশাসনিক কারণে নির্দেশক্রমে বাতিল করা হলো।