২০২৭ সালের এইচএসসি পরীক্ষার খসড়া রুটিন দেখুন

এশিয়া পোস্ট ডেস্ক
২০২৭ সালের এইচএসসি পরীক্ষার খসড়া রুটিন দেখুন
ছবি : সংগৃহীত

আগামী বছর ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে ৬ জুন থেকে। আর শেষ হবে ১৩ জুলাই।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উল্লেখিত পরীক্ষার প্রস্তাবিত এই সময়সূচি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে উপলক্ষে শিক্ষা বোর্ডগুলো একটা খসড়া রুটিন তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

খসড়া রুটিনে ৬ জুন সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হবে। আর ১৩ জুলাই সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র; শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষা এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে শেষ করার সিদ্ধান্ত হয়।

এইচএসসির খসড়া রুটিন

hsc-rutine
hsc-rutine

hsc-rutine-1
hsc-rutine-1