বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ব্যাপারে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের ব্যাপারে এই নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব ও শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
এ ছাড়া নন-প্রোগ্রামেবল মডেল গুলো হচ্ছে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে সারা দেশের জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
