logo

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে মিলছে ৩ দিনের ছুটি

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে মিলছে ৩ দিনের ছুটি
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

আগামী নভেম্বর মাসের শুরুতে তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করার পর এমন সুযোগ পাচ্ছে শিক্ষা পরিবারের একাংশ।

২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) জারি করা স্কুল-কলেজের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি পর্যায়ের স্কুল-কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় বন্ধ থাকবে সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা উদযাপিত হবে।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। ফলে সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে পারেন।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই ছুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজ নিজ ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হয়।

এদিকে মাদ্রাসা শিক্ষার্থীরাও এই ছুটির সুবিধা পাচ্ছে না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা-সংক্রান্ত কোনো ছুটির তথ্য পাওয়া যায়নি।