logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: বাসস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এ তথ্য জানান।

নতুন সূচি অনুযায়ী, ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন।

ফরম পূরণের পর ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রি সম্পন্ন করা যাবে। এ সময়সীমা শেষ হবে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে।

এছাড়া সোনালি সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।