logo

ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে জকসুর বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)
ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে জকসুর বিক্ষোভ
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার ১০০ ঘণ্টা পার হলেও অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ১০ মিনিট মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে জাবির প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় জাবি ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং জি এস মাজাহারুল ইসলাম বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেন।

মহাসড়ক অবরোধের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বিকেল ৫টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অতি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলে তীব্র আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।