ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। দুই দলের সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কিছু বহিরাগত হলে প্রবেশ করে বলেও অভিযোগ ওঠে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।