logo

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ, জিপিএ লাগবে যত

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ, জিপিএ লাগবে যত
ছবি: সম্পাদিত

সারা দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।

নীতিমালায় বলা হয়েছে, এবার মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৮ দশমিক ৫০।

Advertisement

তবে সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না।

আরও বলা হয়েছে, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য নীতিমালা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশিদের জন্য সংরক্ষিত আসনে বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৮ দশমিক ৫০। জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।

যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বিবেচনা করা হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।