logo
Advertisement

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর (জিএসটি) আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ বি- ইউনিট (কলা বিভাগ), ২০ মার্চ সি- ইউনিট (বাণিজ্য বিভাগ) ও ২৭ মার্চ এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় এর সিদ্ধান্ত নেন উপাচার্যরা। ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় আগামী সভায় চূড়ান্ত করা হবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

প্রসঙ্গত, গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এগুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

আসন্ন শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষায় পাঠদানের অনুমতি পাওয়া নতুন আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলে জানা গেছে।