logo
Advertisement

ছাত্রদের দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন, শিক্ষককে অব্যাহতি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ছাত্রদের দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন, শিক্ষককে অব্যাহতি
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: গণমাধ্যম

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র না দেখে তার ছাত্রদের দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পাশাপাশি তাকে পরীক্ষা-সংক্রান্ত সব কাজ থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নরসিংদী জেলার মাধবদী উপজেলাধীন গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন ২০২৬ সালের উত্তরপত্র নিজে না দেখে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষামন্ত্রী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নির্দেশনার পর গত বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা দায়ের করেন।

ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবন অযোগ্য ঘোষণা করা হয়েছে।