logo

ইউজিসি থেকে অব্যাহতি চাইলেন চেয়ারম্যান ড. ফায়েজ

ইউজিসি থেকে অব্যাহতি চাইলেন চেয়ারম্যান ড. ফায়েজ

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠিয়েছেন তিনি।

প্রফেসর ড. এস.এম.এ ফায়েজের অব্যাহতিপত্রের আবেদনে বলা হয়, ‘২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত আমি কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।’

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’

এর আগে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। 

সম্প্রতি এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে। সভায় শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে সরকার ভাবছে।