logo
Advertisement

২০২৭ সালের দাখিল (প্রাইভেট) রেজিস্ট্রেশন শুরু, ন্যূনতম বয়স ১৯ বছর

এশিয়া পোস্ট প্রতিবেদক
২০২৭ সালের দাখিল (প্রাইভেট) রেজিস্ট্রেশন শুরু, ন্যূনতম বয়স ১৯ বছর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোপূর্বে যারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা এ সুযোগ পাবেন।

Advertisement

রোববার (৩০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে পরীক্ষার্থীর বয়স ন্যূনতম ১৯ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীরা ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত মাদ্রাসাগুলোর মাধ্যমে এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধুমাত্র সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবেন; তারা অতিরিক্ত কোনো বিষয় গ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য, এ রেজিস্ট্রেশনের মেয়াদ ১ বছর এবং এটি নবায়নযোগ্য নয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীপ্রতি ২৪১ টাকা ফি প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) লগইন করে তথ্য (eSIF) এন্ট্রি সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থীর জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডাকযোগে বা সরাসরি প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।