শতবর্ষী স্কুল-কলেজে স্থান পেল ৮০৮ প্রতিষ্ঠান, দেখুন তালিকা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দেশের শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজের তালিকা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি অধিদপ্তর থেকে এ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় বরিশাল বিভাগের ৬৯টি, খুলনা বিভাগের ১২৬টি, চট্টগ্রামের ১৫৯টি, ঢাকা বিভাগের ১৬৮টি, রংপুরের ৬৯টি, সিলেটের ৪২টি, রাজশাহীর ১০১টি, ময়মনসিংহের ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে।
সূত্রমতে, গত ২৫ আগস্ট শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা প্রস্তুত করতে মাউশি অধিদপ্তরে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শতবর্ষী স্কুল-কলেজ নিয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। তিন কার্য দিবসের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, শিক্ষা মন্ত্রণালয়ের এ চিঠি অধিদপ্তরে পৌঁছেছে সেপ্টেম্বরের শুরুতে। এরপর ২ সেপ্টেম্বর মাউশি অধিদপ্তর থেকে সব অঞ্চল পরিচালক, উপপরিচালককে চিঠি পাঠানো হয়। চিঠিতে ২ কর্মদিবসের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়।
মাউশি অধিদপ্তরের সব অঞ্চল ছাড়াও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে তথ্য সংগ্রহ করে ৮০৮টি শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজের তালিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।
বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। আরও কয়েকটি জাতীয়করণের ব্যাপারে কাজ চলমান। এর অংশ হিসেবেই যোগ্য শতবর্ষী স্কুল-কলেজ সরকারি করতে উদ্যোগ নিয়েছে সরকার। তাই সারা দেশে থেকে এ তালিকা সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এশিয়া পোস্টকে বলেন, ‘শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল। এসব স্কুল-কলেজ নিয়ে সরকারের নির্দেশনা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। কিন্তু শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সরকার কী পরিকল্পনা রেখেছে, তা আমার জানা নেই।’
বেসরকারি শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা নিচে দেখুন।