logo

‎হাবিপ্রবিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

‎হাবিপ্রবিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেক কেটে ‘এশিয়া পোস্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। কেন্দ্রীয় আয়োজনের সঙ্গে মিল রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি) কেক কেটে ‘এশিয়া পোস্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে (হাবিপ্রবিসাস) এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে ‘এশিয়া পোস্ট’-এর সফলতা কামনা করেন। তারা বলেন, নতুন এই গণমাধ্যমটি সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচিত করবে।‎

‎হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তালহা হাসান বলেন, আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এশিয়া পোস্ট অনেকদিন ধরেই কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই এটি পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এশিয়া পোস্ট দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে—এটাই প্রত্যাশা।

‎হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাফিউল হুদা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। নতুন যাত্রায় এশিয়া পোস্ট দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে পাঠকের আস্থা অর্জন করবে—এটাই প্রত্যাশা। উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

‎এছাড়াও হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি বলেন, এশিয়া পোস্টের শুভ উদ্বোধনে আন্তরিক শুভকামনা। আমরা বিশ্বাস করি, নিরপেক্ষতা বজায় রেখে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে এই সংবাদমাধ্যম সমাজকে আলোকিত করবে এবং দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তিনি আরও বলেন, এশিয়া পোস্টের অগ্রযাত্রা যেন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলে এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। দেশ ও জাতির কল্যাণে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এশিয়া পোস্ট পরিবারের সব সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

‎উল্লেখ্য, অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েলসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।