শিক্ষার্থীরা নতুন বই কবে পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
শিক্ষার্থীরা নতুন বই কবে পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে কথা বলছেন শিক্ষামন্ত্রী। সোমবার সকালে সচিবালয় থেকে। ছবি: সংগৃহীত

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সোমবার (৬ জুলাই) সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে যেন নতুন বই তুলে দেওয়া যায়, সেই বিষয়ে সভা হয়েছে।

কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে।

দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে জানিয়ে এহছানুল হক মিলন বলেন, ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে প্রস্তুত আছে সরকার।