রমজানে বন্ধ থাকছে কলেজ ও মাদ্রাসা

দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সারা দেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। সে অনুযায়ী, পবিত্র রমজান মাসজুড়েই বন্ধই থাকছে স্কুল, কলেজ ও মাদ্রাসা।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত এই ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংশোধিত ছুটির তালিকায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য জানানো হয়।
তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিকসহ সব ধরনের বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে এদিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এর মধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।
এর আগে মাদ্রাসা ও কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পুরো রমজান বন্ধ থাকার কথা বলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।
আরও পড়ুন :