logo
Advertisement

এসএসসি ও সমমান/পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের একাদশে ভর্তি আবেদন শুরু শনিবার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের একাদশে ভর্তি আবেদন শুরু শনিবার
এআই জেনারেটেড ছবি

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। তবে যারা গত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি আবেদন করতে ব্যর্থ হয়েছেন তারাও এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

এ ছাড়া শনি-রোববার রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০-২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।