logo
Advertisement

ফ্রিতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ৫৫টি কোর্স শেখার সুযোগ, আবেদন করবেন যেভাবে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ফ্রিতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ৫৫টি কোর্স শেখার সুযোগ, আবেদন করবেন যেভাবে
ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ছবি: ইউনিভার্সিটি কলেজ লন্ডন

বিভিন্ন বিষয়ভিত্তিক বিনামূল্যে অনলাইনে ৫৫টি কোর্স শেখার সুযোগ দিয়েছে বিশ্ববিখ্যাত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ‘ফিউচার লার্ন’। সরাসরি পূর্ণকালীন কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হয়েও এসব কোর্সগুলোর মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাওয়া যাবে।

সুবিধা অনুযায়ী বিভিন্ন কোর্সে শিক্ষানবিশ ও পেশাজীবীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেখার সুযোগ থাকছে।

বিষয়: ইংলিশ গ্রামার ফর টিচার্স, গ্লোবাল এডুকেশন ফর টিচার্চ এবং ইনট্রোডাকশন টু ব্লকচেইন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন্সের মতো কোর্স। বিশেষায়িত দক্ষতা লাভের জন্য রয়েছে ‘এক্সপার্ট ট্র্যাক’। এর মধ্যে ‘লাইফ অন মার্স, আর্থ অ্যান্ড বেয়োন্ড’ এক্সপার্ট ট্র্যাক-এ পাঁচটি কোর্স।

ভর্তির প্রক্রিয়া: প্রার্থীকে প্রথমে ফিউচার লার্ন (FutureLearn) প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো ভালোভাবে দেখে নিতে হবে। পছন্দ অনুযায়ী কোর্স নির্বাচন করে বিষয়বস্তু, মেয়াদ, সাপ্তাহিক পড়ালেখার সময় এবং বিনামূল্যে বা পেইড কেমন অ্যাকসেস দেওয়া হচ্ছে, সেটি যাচাই করে নিতে হবে। তারপর প্রয়োজনে ফিউচার লার্নে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোর্সে এনরোল করা যাবে।

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া: এসব কোর্সগুলোয় আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সামগ্রিক সময়সীমা থাকে না। এরপরও কোর্স ভেদে ভর্তি ও শুরুর তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য নিবন্ধনের আগে প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট কোর্স পেজ থেকে হালনাগাদ তথ্য দেখে নেওয়া উচিত।

এ ছাড়া আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।