Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল

এশিয়া পোস্ট ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল
ছবি: বিএসএস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাটি পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সূচি পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, তারিখের এই পরিবর্তন কেবল ২১১৫২১ এবং ২১১৫০১ এই দুটি পত্রকোডের পরীক্ষার জন্যই প্রযোজ্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তন হলেও অন্যান্য পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি এবং শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত ও হালনাগাদ তথ্য জানতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd) পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।