logo

আকস্মিক পরিদর্শনে দেশের যেকোনো কলেজে যেতে পারেন প্রধানমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে দেশের যেকোনো কলেজে যেতে পারেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়েন লোগো। ছবি: কোলাজ

দেশের যেকোনো কলেজে আকস্মিক পরিদর্শনে যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনা সামনে রেখে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা মহানগরীসহ দেশের যেকোনো প্রান্তে, যেকোনো কলেজে আকস্মিক পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, ল্যাব, লাইব্রেরি, টয়লেট, মাঠ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্যানিটেশন ব্যবস্থা সচল রাখার জন্য বলা হলো।

দাপ্তরিক নথি ও রেজিস্টার হালনাগাদ রাখা, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শিক্ষার পরিবেশ বজায়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

college_1792330348