logo
Advertisement

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের নবম জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করতে সরকার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নবম জাতীয় পে-স্কেল ও বেসরকারি শিক্ষকদের নিয়ে কাজ করছি। চার মাসে সব সমস্যার সমাধান হয়নি, হবেও না। তবে পে-স্কেলে শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে।

শিক্ষার্থীদের গুণগত মানের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, সংগীতসহ সব ধরনের প্রতিযোগিতা করছি। শিক্ষার্থীদের কালচারারি ডেভেলপ করার জন্য করছি। নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুজ সব শেখানো হচ্ছে। এসবের শিক্ষা না থাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হচ্ছে। তাদের শিক্ষকরা উপজেলা লেভেলে সহযোগিতা করবেন।

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট বিভাগ থেকে শিক্ষক পাব।

এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

এদিকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত এই বিশেষ কমিটির বৈঠকটি সম্পন্ন হয়।