সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট ডেস্ক
সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা
সংসদ ভবনের প্রবেশ ফটকে অবস্থান নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: লাইভ থেকে নেওয়া।

শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তারা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন। এর আগে বিকেল সোয়া পাঁচটার সময় সাইন্সল্যাবে তিন দফা দাবি ঘোষণা দিয়ে সংসদের অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এর আগে, বিকেল ৫টার সময় সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়ে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল (১৩ জুলাই) অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।